মজার সংখ্যা ৩৭০৩৭ (পর্ব ১)
যারা গণিত ভালোবাসে, সংখ্যা নিয়ে খেলে, তাঁদের কাছে অনেক সংখ্যাই বেশ মজার এবং আকর্ষণীয়। এমন কিছু সংখ্যা নিয়েই এ ধারাবাহিক লেখনি।
ধরুন, এমন একটি সংখ্যা যাকে প্রথমবার (১বার) ৩ দিয়ে গুণ করলে তাঁর অঙ্ক সংখ্যা হবে ৬টি ১, দ্বিতীয়বার (৩+৩) দুইটা তিনের সমষ্টি দ্বারা গুণ করলে ৬টি ২ এভাবে নয়বারই ৬টি করে তার বারের অঙ্ক পাওয়া যাবে।
এমনই একটি মজার সংখ্যা ৩৭০৩৭। কেননা, ৩৭০৩৭ কে যদি ৩ দিয়ে গুণ করা যায়, তাহলে ৬টি ১ পাওয়া যাবে। শুধু তাই নয়, ৩ এর গুণিতক দ্বারা গুণ করা হলেও ৬টি ২, ৬টি ৩ ইত্যাদি পর্যায়ক্রমে পাওয়া যাবে।
৩৭০৩৭✖৩✖১= ১১১১১১, (৩✖১=৩; ৩ এর গুণিতক), ১ম বার
৩৭০৩৭✖৩✖২= ২২২২২২, (৩✖২=৬; ৩ এর গুণিতক), ২য় বার
৩৭০৩৭✖৩✖৩= ৩৩৩৩৩৩, (৩✖৩=৯; ৩ এর গুণিতক), ৩য় বার
৩৭০৩৭✖৩✖৪= ৪৪৪৪৪৪, (৩✖৪=১২; ৩ এর গুণিতক), ৪র্থ বার
৩৭০৩৭✖৩✖৫= ৫৫৫৫৫৫, (৩✖৫=১৫; ৩ এর গুণিতক), ৫ম বার
৩৭০৩৭✖৩✖৬= ৬৬৬৬৬৬, (৩✖৬=১৮; ৩ এর গুণিতক), ৬ষ্ঠ বার
৩৭০৩৭✖৩✖৭= ৭৭৭৭৭৭ , (৩✖৭=২১; ৩ এর গুণিতক), ৭ম বার
৩৭০৩৭✖৩✖৮= ৮৮৮৮৮৮, (৩✖৮=২৪; ৩ এর গুণিতক), ৮ম বার
৩৭০৩৭✖৩✖৯= ৯৯৯৯৯৯, (৩✖৯=২৭; ৩ এর গুণিতক), ৯ম বার

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিন