সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মজার সংখ্যা ৩৭০৩৭

মজার সংখ্যা ৩৭০৩৭ (পর্ব ১)        যারা গণিত ভালোবাসে, সংখ্যা নিয়ে খেলে, তাঁদের কাছে অনেক সংখ্যাই বেশ মজার এবং আকর্ষণীয়। এমন কিছু সংখ্যা নিয়েই এ ধারাবাহিক লেখনি ।     ধরুন, এমন একটি সংখ্যা যাকে প্রথমবার (১বার) ৩ দিয়ে গুণ করলে তাঁর অঙ্ক সংখ্যা হবে ৬টি ১, দ্বিতীয়বার (৩+৩) দুইটা তিনের সমষ্টি দ্বারা গুণ করলে ৬টি ২ এভাবে নয়বারই ৬টি করে তার বারের অঙ্ক পাওয়া যাবে।       এমনই একটি  মজার সংখ্যা  ৩৭০৩৭ । কেননা, ৩৭০৩৭ কে যদি ৩ দিয়ে গুণ করা যায়, তাহলে ৬টি ১ পাওয়া যাবে। শুধু তাই নয়, ৩ এর গুণিতক দ্বারা গুণ করা হলেও ৬টি ২, ৬টি ৩ ইত্যাদি পর্যায়ক্রমে পাওয়া যাবে। ৩৭০৩৭✖ ৩ ✖১ = ১১১১১১, ( ৩ ✖১=৩; ৩ এর গুণিতক), ১ম বার ৩৭০৩৭✖৩ ✖২ = ২২২২২২,  ( ৩ ✖২=৬; ৩ এর গুণিতক) , ২য়  বার ৩৭০৩৭✖৩ ✖৩ = ৩৩৩৩৩৩,  ( ৩ ✖৩=৯; ৩ এর গুণিতক) ,  ৩য়  বার ৩৭০৩৭✖৩ ✖৪ = ৪৪৪৪৪৪,  ( ৩ ✖৪=১২; ৩ এর গুণিতক) ,  ৪র্থ  বার ৩৭০৩৭✖৩ ✖৫ = ৫৫৫৫৫৫,  ( ৩ ✖৫=১৫; ৩ এর গুণিতক) ,  ৫ম বার ৩৭০৩৭✖৩ ✖৬ = ৬৬৬৬৬৬,  ( ৩ ✖৬=১৮; ৩ এর গুণিতক) , ৬ষ্ঠ বা...

Flipped Classroom (ফ্লিপড ক্লাসরুম)

  Flipped classroom (ফ্লিপড ক্লাসরুম)      তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় বিপ্লবের সাথে সাথে শিক্ষার্থীদের শিখনেও এসেছে বৈচিত্র। প্রযুক্তিকে যথাযথ ব্যবহার করে কীভাবে ফলপ্রসূ শিখন শেখানো কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে নিরন্তর গবেষণা চলছেই। E-Learning, Online Class, Blended Learning এর সাথে যুক্ত হয়েছে  Flipped classroom . আজ ফ্লিপড ক্লাসরুমের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করবো।      Flipped classroom: flipped classroom হলো শিক্ষা বিজ্ঞানের একটি পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে প্রচলিত শ্রেণি কার্যক্রমের পরিবেশকে উল্টিয়ে (Flip/Reverse) দেয়া হয় অর্থাৎ শ্রেণিকক্ষের প্রচলিত চিত্রকে সম্পূর্ণ ঘুরিয়ে  দেওয়া হয়, এবং এমন একটি নির্দেশনামূলক শিখন পরিবেশ সৃষ্টি করা হয়, যাতে শিক্ষার্থী শ্রেণীকক্ষের বাইরেও অনলাইনে শিখতে পারে। এ শিখন পদ্ধতিতে প্রচলিত বাড়ির কাজের মত কার্যক্রমকে স্থানান্তরিত করে (আগেই/পরে শেয়ার করে) এবং শিক্ষার্থীদের কর্মব্যস্ত এবং সক্রিয় রেখে শিখন বৃদ্ধিতে কাজ করে। Abeysekera এবং Dowson (২০১৫) যেমনটি তাদের পরিভাষা সংজ্ঞায়িত করে...