মজার সংখ্যা ৩৭০৩৭ (পর্ব ১) যারা গণিত ভালোবাসে, সংখ্যা নিয়ে খেলে, তাঁদের কাছে অনেক সংখ্যাই বেশ মজার এবং আকর্ষণীয়। এমন কিছু সংখ্যা নিয়েই এ ধারাবাহিক লেখনি । ধরুন, এমন একটি সংখ্যা যাকে প্রথমবার (১বার) ৩ দিয়ে গুণ করলে তাঁর অঙ্ক সংখ্যা হবে ৬টি ১, দ্বিতীয়বার (৩+৩) দুইটা তিনের সমষ্টি দ্বারা গুণ করলে ৬টি ২ এভাবে নয়বারই ৬টি করে তার বারের অঙ্ক পাওয়া যাবে। এমনই একটি মজার সংখ্যা ৩৭০৩৭ । কেননা, ৩৭০৩৭ কে যদি ৩ দিয়ে গুণ করা যায়, তাহলে ৬টি ১ পাওয়া যাবে। শুধু তাই নয়, ৩ এর গুণিতক দ্বারা গুণ করা হলেও ৬টি ২, ৬টি ৩ ইত্যাদি পর্যায়ক্রমে পাওয়া যাবে। ৩৭০৩৭✖ ৩ ✖১ = ১১১১১১, ( ৩ ✖১=৩; ৩ এর গুণিতক), ১ম বার ৩৭০৩৭✖৩ ✖২ = ২২২২২২, ( ৩ ✖২=৬; ৩ এর গুণিতক) , ২য় বার ৩৭০৩৭✖৩ ✖৩ = ৩৩৩৩৩৩, ( ৩ ✖৩=৯; ৩ এর গুণিতক) , ৩য় বার ৩৭০৩৭✖৩ ✖৪ = ৪৪৪৪৪৪, ( ৩ ✖৪=১২; ৩ এর গুণিতক) , ৪র্থ বার ৩৭০৩৭✖৩ ✖৫ = ৫৫৫৫৫৫, ( ৩ ✖৫=১৫; ৩ এর গুণিতক) , ৫ম বার ৩৭০৩৭✖৩ ✖৬ = ৬৬৬৬৬৬, ( ৩ ✖৬=১৮; ৩ এর গুণিতক) , ৬ষ্ঠ বা...
It's a blog of a science teacher who is trying to deal with Science, maths and sometimes with culture and environment.