সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জাতি, জাতির জনক

বিবিসি বাংলার ২০০৪ সালে 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' শিরোনামের জরিপে প্রথম অবস্থানে বাঙালিরা স্থান দেন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দ্বিতীয় অবস্থানে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাঁকুর। হাজার বছরের বাঙালির ইতিহাসে অনেক মহান ব্যক্তিরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জাতির ক্রমবিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে বিশ্বদরবারে স্বাধীন জাতি, বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন। এজন্য বঙ্গবন্ধুকে বাঙালি 'জাতির জনক' বা পিতা বলা হয়। ছাত্রনেতা আ স ম আব্দুর রব ৩ মার্চ, ১৯৭১ সালে পল্টনের ময়দানে বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধিতে ভূষিত করেন। সেই থেকে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক বা পিতা। 'জাতির জনক' বা পিতা শব্দটিতে অনেকেরই ঘোর আপত্তি। অনেকেই শব্দটি ব্যবহার করতে নারাজ। অনেক কাঠমোল্লাই আবার এ বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে বা করছে। অনেক শিক্ষিত ব্যক্তিও এই কাতারে আছেন। জাতির পিতা শব্দটি বুঝতে হলে আমাদের আগে 'জাতি' কি, তা বোঝা দরকার। জাতির ইংরেজি প্রতিশব্দ Nation শব্দটি ল্যাটিন Natio থেকে এসেছে। যার অর্থ জন্...

(a+b)2=a2+2ab+b2 সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা

(a+b) 2 =a 2 +2ab+b 2

সামাজিক দূরত্বে জ্যামিতিরপাঠ

বিশ্বব্যাপী মরণব্যাধি চরম সংক্রামক করোনা ভাইরাসের প্রকোপে মানুষ নাজেহাল। বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে, বহু মানুষ মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। এখনো চলছে করোনার ভয়াল তান্ডব। দীর্ঘ ৬৬ দিন সাধারণ ছুটি আবরণে থাকা লকডাউন শর্তসাপেক্ষে সম্পূর্ণ তুলে দিয়েছে গত মাসে। সবকিছু খুলেও গেছে। চালু হতে শুরু করেছে মানুষের জীবিকার লড়াই। অথচ এমন এক সময় চালু হয়েছে, যখন বাংলাদেশে করোনার আক্রমণ শীর্ষে, বলা যায় করোনার পিক সিজন। তারপরও সবকিছু চালু হচ্ছে। চালু না করে উপায় নেই, মানুষের জীবন জীবিকার বিষয়। দুই মাসের এই বদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট চাল-তেল কেলেঙ্কারি, ত্রাণের জন্য রাস্তা অবরোধ প্রভৃতি থেকে বোঝা গেছে, মানুষকে ঘরে রেখে খাওয়ানোর সক্ষমতা সরকারের নেই। বাংলাদেশের মানুষও কর্মঠ। তারা সাহায্য চায়না, কাজ চায়। ফলে তারা জীবিকার স্বার্থেই বেরিয়ে পড়বে এটাই স্বাভাবিক। যেহেতু নিজেরা চালাতে পারছে না, কাজেই খুলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করেছে সরকার। আসলেই তো বুদ্ধিমানের কাজ। জীবন অনেক সস্তা এদেশে । এই করোনা মহামারির সময়ও জীবন-জীবিকার তাগিদে মানুষকে চলতে হচ্ছে এবং চলতেও হবে। যথাযথ স্বাস্থ্যবিধ...